https://ift.tt/eA8V8J
গোপালগঞ্জ, ০৭ আগস্ট - গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৯৩ জনে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৯ জন, মুকসুদপুর উপজেলায় ৯ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন রয়েছেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পড়ুন: ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১ আক্রান্তদের মধ্যে জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ১ হাজার ৩৪৭ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত ১ হাজার ৭৯৩ জনের মধ্যে সদর উপজেলায় ৬৩১ জন, কাশিয়ানী উপজেলায় ২৯৯ জন, কোটালীপাড়া উপজেলায় ২৯৮ জন, মুকসুদপুর উপজেলায় ২৯২ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৭৩ জন রয়েছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৭ আগস্ট
https://ift.tt/33BzDJc

0 Comments