বরিশালে করোনায় ইউপি সদস্যসহ আরও ৫ জনের মৃত্যু

https://ift.tt/eA8V8J
বরিশাল, ০৭ আগস্ট - গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক ইউপি সদস্যসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মারা যান বরগুনার সদরের মৃত মেহের আলীর ছেলে মোশারেফ হোসেন (৭০)। তাকে ৩০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। এরপর রাত ৯টা ২০মিনিটে মারা যান বরিশাল সদর উপজেলার চন্ডিপুরের বাসিন্দা আব্দুল আলীর স্ত্রী কুলসুম বেগম (৭৫)। তাকে ২ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। আরও পড়ুন: বরিশাল নগরীর অধিকাংশ এলাকা ডুবেছে কীর্তণখোলার জোয়ারে বরিশালের আগৈলঝাড়া উপজেলার খেজুরতলা গ্রামের ইউপি মেম্বর হাজী মো. ইউনুস (৫০) করোনায় আক্রান্ত হয়ে সন্ধ্যায় ৬টা ১৫ মিনিটে মারা গেছেন। তাকে ১ আগস্ট করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ঝালকাঠির সদরের বাহের রোড এলাকার আব্দুল আলিমের স্ত্রী লাভলী আক্তার (৩২) দুপুর ১টা ২৫মিনিটে মারা যান। একইদিন সকাল ৯টায় তাকে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মাদারীপুরের কালকিনির করারিয়ার বাসিন্দা সুলতান হোসেনের ছেলে আব্দুল খালেক (৬৭) বিকেল ৪টায় মারা যান। তাকে একই দিন দুপুর ২টা ৪০মিনিটে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৮৩ জন মারা গেছে। এদের মধ্যে ৬৯ জনের করোনা পজিটিভ আসে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৭ আগস্ট
https://ift.tt/3kjgGB1

Post a Comment

0 Comments