পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

https://ift.tt/eA8V8J
পাবনা, ০৭ আগস্ট - পানিতে ডুবে খালাতো দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার সাতমাইল এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। নিহতরা হলেন, ঈশ্বরদি উপজেলার চরগড়গড়ি গ্রামের ওহেদ শেখের মেয়ে জিম (১২) ও একই উপজেলার বাঁশের বাদা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন (১৩)। জিম ৫ম ও সুমাইয়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। আরও পড়ুন: ছাত্রলীগ নেতার বাড়িতে ৫ দিন ধরে অনশনে তরুণী নিহতের পরিবারের বরাত দিয়ে সদর থানার এস আই ইয়াছিন জানান, পাবনা সদর উপজেলার সাহাপুর গ্রামে নানা চাঁদু শেখের বাড়িতে বুধবার বেড়াতে আসে দুই বোন জিম ও সুমাইয়া। বৃহস্পতিবার সকালে নানা বাড়ির পাশে বিএমবি ইট ভাটার একটি পুকুরে গোছল করতে নামলে দুই বোনই পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের না ফেরাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই বোনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই বোনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাবনা সদর থানা অফিসার ইনচার্জ নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে লোক পাঠিয়েছি। এলে বিস্তারিত জানা যাবে। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ০৭ আগস্ট
https://ift.tt/2EU9NFT

Post a Comment

0 Comments