https://ift.tt/eA8V8J
ঢাকা, ১১ জুন - চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মে মাসে। ঘরোয়া মৌসুমও পরিত্যক্ত। বসুন্ধরা কিংসের সঙ্গে বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার কলিন্দ্রেসের সঙ্গে সম্পর্কটা আর থাকছে না সেটা ধরেই নেয়া গিয়েছিল। অবশেষে গত রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। বুধবার বসুন্ধরা কিংসও তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। সোমবার কলিন্দ্রেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওঠা বসুন্ধরা কিংস গত মৌমুমের তিনটি ট্রফির দুটি জিতেছিল। ফেডারেশন কাপ রানার্সআপ হলেও চ্যাম্পিয়ন হয়েছিল প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপে। এবার মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ জিতেছে ক্লাবটি। এই তিনটি ট্রফি জয়ের প্রধান নায়ক ছিলেন কলিন্দ্রেস। বুধবার বিদায়ী অনুষ্ঠানে কলিন্দ্রেস তিনটি চ্যাম্পিয়ন ও একটি রানার্সআপ ট্রফি সামনে রেখে ছবি তুলেছেন। বলেছেন, জীবনের ভাল একটা সময় তিনি কাটিয়ে গেলেন বাংলাদেশে। বিশেষ করে বসুন্ধরা কিংসে। ক্লাবটির ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ দারুণ। আমার মনে থাকবে। প্রিমিয়ার লিগ বাতিল হলেও বসুন্ধরা কিংসের সামনে রয়েছে এএফসি কাপের খেলা। কিন্তু সেই খেলাগুলোতে আর কলিন্দ্রেসের ঝলক দেখা যাবে না। এখন মেসির সতীর্থ বার্কোস থাকবেন কিংস সমর্থকদের প্রত্যাশার সব কেন্দ্রবিন্দুতে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ জুন
https://ift.tt/2AZmwFg

0 Comments