https://ift.tt/eA8V8J
মাদারীপুর, ০৩ আগস্ট - মাদারীপুরে বাসের ধাক্কায় আব্দুর রব (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে চীন মৈত্রী বাংলাদেশ ৭ তম সেতুর (আছমত আলি খান সেতু) পশ্চিম পার্শ্বের ঢালে চিটাগংগামী বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর মঠের বাজার এলাকায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনার বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: পদ্মা গিলে খেলো আরও একটি বিদ্যালয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে রিকশাচালক এক যাত্রীকে নিয়ে মাদারীপুর শহর থেকে খোয়াজপুরের উদ্দেশ্য রওনা হয়। এসময় চিটাগাংগামী একটি যাত্রীবাহী বাস সেতুর পশ্চিম পার্শ্বের ঢালে রিকশাটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এসময় যাত্রী নুপুর রিকশা থেকে ছিটকে পড়ে গেলেও চালক রব মারাত্মাক আহত হয়ে ঘটনাস্থলই মারা যায়। পরে স্থানীয়রা নুপুরকে উদ্বার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৩ আগস্ট
https://ift.tt/30kqW3S

0 Comments