https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৩ আগস্ট - রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। তাদের বয়স ১৮-১৯। রোববার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রাকিব জানান, খিলগাঁও ফ্লাইওভারের উপরে নতুন ইউলুপে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে পড়ে যান। আরও পড়ুন: দুই সিটির কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়েই অপসারণ করা হয়েছে জানা যায়, ফ্লাইওভারের উপরে থাকা পথচারীরা দুই জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থাও গুরুতর। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৩ আগস্ট
https://ift.tt/2BSW3KD

0 Comments