https://ift.tt/eA8V8J
কক্সবাজার, ১৬ আগস্ট - কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এি বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের জাদিমুরা ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল। আরও পড়ুন: রিমান্ডে আসামিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই বস্তাগুলোতে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/2Ym5RF5

0 Comments