https://ift.tt/eA8V8J
ঝালকাঠি, ১৬ আগস্ট - ঝালকাঠিতে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমন হালদার (২৫) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মান্না (৩০) গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের নেহালপুরে এ দুর্ঘটনা ঘটে। ইউনিয়ন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত সুমন হালদার কীর্ত্তিপাশার খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে ও বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। আরও পড়ুন: পুটিয়াখালি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই সর্বনাশ স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ঝালকাঠি যাওয়ার সময় নেহালপুর ব্রিজের ওপরে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুমন গ্রামের বাড়ি থেকে ঝালকাঠি সদরে যাচ্ছিলেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটিকে আটক করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/3gVXpDz

0 Comments