https://ift.tt/eA8V8J
পটুয়াখালী, ০৪ আগস্ট - পটুয়াখালীর গলাচিপায় করোনায় আক্রান্ত হয়ে গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছে। ৩ আগস্ট রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩১ জুলাই করোনার উপসর্গ নিয়ে গলাচিপার আমখোলার গোলাম মোস্তফা (৫৮) নামের ব্যক্তির মৃত্যু হয়। আজ আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। আরও পড়ুন: বাউফলে পুকুরের পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদর ৭ জন, গলাচিপা ২ জন ও কলাপাড় ১ জন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫৫ জনে। পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে ৬৭৫ জন। এছাড়া হাসপাতাল আইসোলেশন ১৫ জন ও হোম আইসোলেশন ৩৩২ জন চিকিৎসাধীন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ আগস্ট
https://ift.tt/30p8erM

0 Comments