বাউফলে পুকুরের পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

https://ift.tt/eA8V8J
পটুয়াখালী, ০৪ আগস্ট - পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট বিকেল ৫টায় কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম এলাকায় এমন ঘটনা ঘটে। মৃতরা হলেন- মরিয়ম (১৬) ও মারিয়া (১১) এবং তাদের চাচাতো বোন মাহফুজা (১৬)। স্থানীয় বাসিন্দা সিয়াম প্যাদা বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় মরিয়ম ও মারিয়া। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় চাচাতো বোন মাহফুজ তাদের বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। আরও পড়ুন: আলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জানান, হাসপাতালে পানিতে ডুবে যাওয়া কোনো রোগী আসেনি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাঁতার না জানায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ আগস্ট
https://ift.tt/3kaR0GL

Post a Comment

0 Comments