সাতক্ষীরায় নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

https://ift.tt/eA8V8J
সাতক্ষীরা, ১৬ আগস্ট - সাতক্ষীরায় চিকিৎসক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফাহমিদা জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শেখ তানভির হোসাইন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মহিফুজা খাতুন, সাংবাদিক মোজাফফর রহমান ও মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মী দেবাশীষ সরকারসহ ৩৬ জন। আরও পড়ুন: সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু ডা. জয়ন্ত সরকার জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৪৫১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এরমধ্যে ৮৯৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে। এছাড়া, ৬৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/2PVgGt5

Post a Comment

0 Comments