https://ift.tt/eA8V8J
বগুড়া, ১৬ আগস্ট - বগুড়া সদরের ধাওয়াকোলা এলাকায় বেড়াতে এসে করতোয়া নদীতে ডুবে মারা গেছে ৭ বছরের এক শিশু। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিকাশ নামের শিশুটির লাশ করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়। বিকাশ জয়পুর হাটের কালাই উপজেলার পুনুট গ্রামের পরিমল চন্দ্রের ছেলে। জানা গেছে, ধাওয়াকোলার কামার পাড়ায় ভগ্নিপতির বাড়িতে পরিবারের লোকজনের সাথে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বেড়াতে এসেছিল শিশু বিকাশ। আরও পড়ুন: বগুড়ায় ৫২ মিনিটেই করোনা পরীক্ষা শুক্রবার দুপুরে বাড়ির পাশে করতোয়া নদীর বসনবরী ঘাটে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। শিবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত খুঁজেও কোন সন্ধান পায়নি তার। পরদিন শনিবার দুপুরে বসনবরী ঘাটের পাশেই লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/3g0nMXQ

0 Comments