রাজবাড়ীতে নতুন করে আরও ৮৭ জনের করোনা পজেটিভ

https://ift.tt/eA8V8J
রাজবাড়ী, ১৪ আগস্ট - রাজবাড়ীতে নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯ আগস্ট ১৭৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে নতুন ৮৭ জনের নমুনায় পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪৫ জনে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম এসব তথ্য জানান। শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, কালুখালীতে ৪ জন, গোয়ালন্দে ২ জন, পাংশায় ১৪ জন ও বালিয়াকান্দিতে ৩০ জন। আরও পড়ুন: রাজবাড়ীতে বন্যায় ফসলের ক্ষতি ৬ কোটি টাকা এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৭৫৩ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছে ২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫০ জন। সিভিল সার্জন নুরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৯ জনের নমুনা ৯ আগস্ট ঢাকায় পাঠিয়ে নতুন এ ৮৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৪ আগস্ট
https://ift.tt/31Naade

Post a Comment

0 Comments