https://ift.tt/eA8V8J
সাতক্ষীরা , ১৪ আগস্ট - গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৮৫৫ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আরও পড়ুন: সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৫২৭ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৫৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৪ আগস্ট
https://ift.tt/3gYRVry

0 Comments