https://ift.tt/eA8V8J
ঢাকা, ০২ আগস্ট- দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,১৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ৮,৮০২টি নমুনা পরীক্ষা থেকে আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার ২৪.৯৮ ভাগের মধ্যেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৩২ জনে। আর এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৩৯,৮৬০ জন। আরও পড়ুন: পুলিশ হবে মাদকমুক্ত : ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আইজিপি শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ, আর নারী ৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত যতজন করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন তাদের প্রায় ৮০ভাগই পুরুষ। আর বয়সের হিসেবে মারা যাওয়াদের ৭৫ ভাগের বেশি মানুষের বয়স পঞ্চাশের বেশি। এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১,৩৬,২৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,১১৭ জন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০২ আগস্ট
https://ift.tt/33gwbnd

0 Comments