https://ift.tt/eA8V8J
কুমিল্লা, ০২ আগস্ট - ঈদের দিনে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান। আরও পড়ুন: মেসে থাকা শিক্ষার্থীদের বই-সার্টিফিকেট বাইরে ফেলে দিলেন বাড়িওয়ালা! তিনি জানান, করোনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের আবদুল মান্নানের স্ত্রী বাদলী বিবি (৭৫) ও উপসর্গে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রসপাড়ার সুরত আলীর ছেলে মোকসেদ আলী (৮০),একই উপজেলার নিজমেহের এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে হরে কৃষ্ণ দাস (৬০), কুমিল্লা নগরীর শহীদুল্লাহর স্ত্রী মরিয়ম বেগম (৭৭) ও নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াপাড়া এলাকার এ. জলিল (৬০) মারা গেছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০২ আগস্ট
https://ift.tt/2D8MiIE

0 Comments