https://ift.tt/eA8V8J
টাঙ্গাইল, ০৩ আগস্ট - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মোর্শেদার (৫৩) মৃত্যু হয়েছে। শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান। আরও পড়ুন: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ডা. মোখলেছুর রহমান বলেন, চিকিৎসা দিতে গিয়ে ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন টাঙ্গাইল হাসপাতালের নার্স মোর্শেদা। এরপর তার দেখা দেয় হৃদরোগের সমস্যা। এ কারণে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (০১ আগস্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক কন্যাসন্তানের জননী ও টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়ার বাসিন্দা ছিলেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ আগস্ট
https://ift.tt/39OdIzq

0 Comments