করতোয়ায় ডুবে ভাই-বোনের মৃত্যু

https://ift.tt/eA8V8J
দিনাজপুর, ০৩ আগস্ট - দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স নয় বছর ও একজনের বয়স সাত বছর। রোববার (০২ আগস্ট) এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর মাটিয়ালপাড়া গ্রামের মৃত কবিরুল ইসলামের মেয়ে মেহেনাজ ও ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নায়েব আলীর ছেলে কামরুল হাসান। মেহেনাজের মরদেহ রোববার বিকেল সাড়ে ৫টায় এবং কামরুল হাসানের মরদেহ সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার করা হয়। আরও পড়ুন: দিনাজপুরে আরও ৫৬ জন করোনায় আক্রান্ত স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলার করতোয়া নদীর নুনদহ ঘাটে গোসল করতে যায় মেহেনাজ ও কামরুল হাসান। নদীর পানিতে নামার পর শিশু দুটি তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি এসে তাদের উদ্ধার করে। মামাতো-ফুফাতো ভাই-বোন এক বাড়িতে থাকতো। ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে নেমে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ আগস্ট
https://ift.tt/3k6AfMQ

Post a Comment

0 Comments