https://ift.tt/eA8V8J
ময়মনসিংহ, ১৬ আগস্ট - ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩০টি নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি সহ নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা: এবিএম মশিউল আলম জানিয়েছেন, করোনা ভাইরাস সনাক্ত ১৯ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় ১০ জন, ত্রিশালে ৩ জন, ঈশ্বরগঞ্জে ২ জন, ধোবাউড়ায় ২ জন, ভালুকা ও ফুলপুর উপজেলায় একজন করে রয়েছেন। আরও পড়ুন: ময়মনসিংহে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু তিনি আরও জানান, এ নিয়ে ময়মনসিংহ জেলায় ৩ হাজার ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৯৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/3gZGqjS

0 Comments