অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি, জরিমানা

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৫ আগস্ট - রাজধানীর বনানীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৬ ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। শুক্রবার সকালে বনানী থানাধীন বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের টিম এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। সহায়তা করেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, বনানীতে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি ফার্মেসিতে এমন অনিয়মের প্রমাণ পাওয়া যাওয়ায় ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরও পড়ুন: পল্টনে ৫৭ লাখ জাল টাকা ও বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ ফার্মেসিগুলোর মধ্যে- মানহা ফার্মেসি-২ এর মালিক সাইফুল ইসলাম বাবুকে (৩০) ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২ এর ম্যানেজার মো. শাকিল মিয়াকে (১৮) দেড় লাখ টাকা, আমেনা ফার্মেসির ম্যানেজার আজাদ হোসেন সবুজকে (২৮) ৭৫ হাজার টাকা, মানহা ফার্মেসি-১ এর ম্যানেজার মো. সাইদুর রহমান মিলনকে (২০) ৫০ হাজার টাকা, মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষকে (৩১) ৫০ হাজার টাকা এবং ঈশান ফার্মেসির ম্যানেজার ইকবাল হোসেন মঞ্জুকে (৬২) ৫ লাখ টাকাসহ সর্বমোট ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ১৫ আগস্ট
https://ift.tt/31SoQI5

Post a Comment

0 Comments