শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ধুলিসাৎ করা হবে

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৫ আগস্ট - দেশের ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নগর ভবনে আয়োজিত স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবার পরিজন এবং অন্যান্যদের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। যা এখনও চলমান। তাদের সেই ষড়যন্ত্র দেশের ১৬ কোটি মানুষ রুখে দিয়েছে। ১৫ আগস্টের বর্বরোচিত ও কলঙ্কিত অধ্যায় দেশের মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলার মাটিকে আর রক্তাক্ত হতে দেয়া হবে না। আরও পড়ুন: ভারতে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া এদেশের স্বাধীনতা তথা নির্যাতিত, নিপীড়িত মানুষের যেমন মুক্তি হতো না। তেমনি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হত না। তাজুল ইসলাম বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মানুষ স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়ে নিজেদের অধিকার আদায় করেছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে তার দেশের জনগণ তথা সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলার মানুষ বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে বুকে ধারণ এবং লালন করে বলেই প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে যখন সারা পৃথিবী লণ্ডভণ্ড, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংকটেও আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগসহ সকল জনপ্রতিনিধিরা মাঠে গিয়ে কৃষকের ফসল ঘরে তুলে দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ১৫ আগস্ট
https://ift.tt/3haRAC8

Post a Comment

0 Comments