এনআইডি দিয়ে টিকিট কালোবাজারি বন্ধের কৌশল জানালেন অতিরিক্ত সচিব

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৬ মে - রেলে যোগদানের পর থেকেই যাত্রী হয়রানি কমাতে যাত্রীদের পরামর্শে একের পর এক সিদ্ধান্ত নিয়ে সেগুলো বাস্তবায়নের ঘোষণা দিচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। এবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে ও যাত্রী শনাক্তের দুইটি কৌশল জানালেন তিনি। এ নিয়ে শুক্রবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টটি হুবুহু তুলে ধরা হলো- যাক, যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য একটি সহজ রাস্তা মনে হয় বের করা গেছে। এক. রেজিস্ট্রেশন করার সময় নির্বাচন কমিশন এনআইডি সার্ভারের সাথে যাত্রীর এনআইডি ভেরিফাই করে নিতে হবে। সাথে একটি মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। মোবাইলে আসা ফিরতি মেসেজে দেয়া কোড নম্বর দিয়ে টু ওয়ে অথেন্টিকেশন করতে হবে। এরপর আপনি পাবেন আপনার আইডেন্টিক্যাল পিন নম্বর। যেটা সবসময় টিকিট করতে ব্যবহার করতে হবে। এই মোবাইল আপনাকে ট্রেনে সাথে রাখতে হবে। দুই. এনআইডি ভেরিফিকেশনের সময় আপনার ছবিসহ সব তথ্য রেল সার্ভারে চলে যাবে। ট্রেনে টিকিট চেকার তার মোবাইল অ্যাপ থেকে বা যাত্রীর মোবাইলের অ্যাপ থেকে যাত্রীর পিন নম্বর দিয়ে রেল সার্ভার থেকে যাত্রীর ছবিসহ তথ্য যাচাই করে নেবেন। দুটি অপশন থাকছে। একটি সমস্যা হলে অন্যটি। এত যাত্রী চেক করার লোক কোথায় রেলে? আপনাদের এই সিস্টেমে যেতেই হবে। কোন ট্রেন, কবে কখন চেক করা হবে সেটা তো রেলের সিদ্ধান্ত। অবস্থা ভেদে সিদ্ধান্ত চেঞ্জ হবে। রেলের টিকিট কালোবাজারি দূর করতেই হবে। এটা আমাদের চ্যালেঞ্জ। ** বাবারে বাবা!! এনআইডি যেন সাত রাজার ধন!! সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ মে
https://ift.tt/2LuqQP7

Post a Comment

0 Comments