নীলফামারীতে স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজনের করোনা শনাক্ত

https://ift.tt/eA8V8J
নীলফামারী, ১৬ মে - নীলফামারীতে আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মা-ছেলে ও দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত সাতজনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে মা (৫৭) ও ছেলে (৩০), ডোমার উপজেলা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী, জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার (৩০), কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার (৪০) ও সৈয়দপুর হাসপাতাল এলাকার ৪০ ও ৪৫ বছর বয়সী দুইজন রয়েছে। গত ১০ মে নীলফামারীতে একই পরিবারের ৬ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ মে
https://ift.tt/363H9M9

Post a Comment

0 Comments