https://ift.tt/eA8V8J
রংপুর, ১৭ এপ্রিল- রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের চার নম্বর ইউনিট লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে গত তিনদিন ধরে থাকা তাবলিগ জামায়াত ফেরত একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। হাসপাতাল সূত্র জানায়, ওই ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তিনি কয়েকদিন আগে ঢাকায় তাবলিগ জামাত থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। ৩ দিন হল তিনি রমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ জানার পর বিকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। এ দিকে এ ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতদিন যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই রোগীর চিকিৎসা সেবায় জড়িত ছিলেন তাদের সবাইকেই কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মোকাদ্দেম বলেন, রোগীদেরও অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ওয়ার্ডটি এখন জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। সূত্র : যুগান্তর এম এন / ১৭ এপ্রিল
https://ift.tt/2RJMSAQ

0 Comments