দুই শিরোপা জিতে গরুদের নিয়ে হাঁটতে চান বার্সা কোচ

https://ift.tt/eA8V8J
যেকোন বড় সাফল্য অর্জনের পর সেটি উদযাপনের ধরনের একেকজনের হয় একেকরকম। কেউ খুশিতে হন আত্মহারা, কেউ থাকেন নির্লিপ্ত, কেউ দেন বড়সড় পার্টি, কেউ আবার একান্তেই কাটান আনন্দের সময়টা। কিন্তু বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের ধরনটা অন্য সাধারণ মানুষের সঙ্গে মেলানো যাবে না। করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত হওয়ার আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং স্প্যানিশ লা লিগা- দুই টুর্নামেন্টেই শিরোপা দৌড়ে ছিল বার্সেলোনা। দলের নতুন কোচ সেতিয়েন চান দুইটি শিরোপাই ন্যু ক্যাম্পে আনতে। তবে অবশ্যই সব পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। আর যদি সত্যিই পেয়ে যান শিরোপা, তখন কী করবেন সেতিয়েন? উত্তরটা মজাদার। দুই শিরোপা নিয়ে তিনি চলে যাবেন নিজের গ্রামের বাড়িতে। সেখানে পোষা গরুদের সঙ্গে ভাগাভাগি করবেন শিরোপা জয়ের আনন্দ। খোদ সেতিয়েনই জানিয়েছেন এ কথা। তিনি বলেন, আমি আমার খেলোয়াড়দের অনেকবার বলেছি, হেরে যাওয়ার জন্য কোন সময় নেই আমার কাছে। আমি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা জিততে চাই। আমি এ দুই শিরোপা জেতার স্বপ্ন দেখছি। তারপর দুই শিরোপা হাতে নিয়ে লিয়েনক্রেসে (তার গ্রামের বাড়ি) আমার গরুদের সঙ্গে হাঁটতে চাই। শিরোপা জেতার পর কী করবেন তা ভেবে রাখলেও, নিজের ইচ্ছাপূরণের জন্য কোনরকমের ঝুঁকি নিতে রাজি নন বার্সেলোনা কোচ। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই খেলা শুরুর পক্ষে তিনি। এমনকি না খেলেই পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার কারণে শিরোপা জেতার পক্ষেও নন তিনি। বার্সা কোচ বলেন, এখনকার পরিস্থিতি আমরা সবাই দেখছি। আমি জানি না এর মানে এটি কি না যে এখন আমাদের শিরোপা দিয়ে দেয়া উচিৎ। এভাবে শিরোপা জিতলেও আমি চ্যাম্পিয়নের অনুভূতি পাব না। এটা সবার জন্যই অনেক কঠিন পরিস্থিতি। গুরুত্বপূর্ণ বিষয় হলো যত দ্রুত পারা যায় এর সমাধান বের করে না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ এপ্রিল
https://ift.tt/2XGsjZL

Post a Comment

0 Comments