কোহলিকে রাজি করাতে আনুশকার সাহায্য খুঁজছেন চাহাল

https://ift.tt/eA8V8J
মুম্বাই, ১৯ এপ্রিল - সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব ভারতীয় ক্রিকেট দলের লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল। প্রায় সব ক্রিকেটারের সঙ্গে খুনসুঁটি করেই নিজের অবসর সময়টা কাটিয়ে দেন তিনি। বিশেষ করে বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির সঙ্গে যেন তার সম্পর্ক একটু বেশিই ভালো। তাই তো প্রায় নিয়মিতই বিরাট-আনুশকাকে নিয়ে মজা করতে ছাড়েন না তিনি। এই যেমন শুক্রবার আনুশকা শর্মার এক মজার ভিডিওতে নিজের আবদান নিয়ে হাজির হলেন চাহাল। কোহলিকে রাজি করানোর জন্য আনুশকাকে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার কোহলিকে মাঠের পরিবেশের অনুভূতি দেয়ার জন্য এক ভিডিওতে চার-ছক্কা হাঁকানোর কথা বলছিলেন আনুশকা। সেখানেই নিজের আবদার নিয়ে হাজির হয়ে যান চাহাল। মূল দায়িত্ব বোলিং হওয়ায় কখনও সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পান না চাহাল। তাই এই সুযোগে তিনি চাইছেন আনুশকা যেন কোহলিকে রাজি করান। যাতে করে পরেরবার ওপেনিংয়ে নামানো হয় চাহালকে। আনুশকার সেই ভিডিওতে কোহলির উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেছে, এই কোহলি, কোহলি! এই কোহলি! যা না, চার-ছক্কা মার। কী করছিস? এ কোহলি! আনুশকার এই ভিডিও অল্পসময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনটা করার কারণও লিখে দিয়েছেন তিনি। জানিয়েছেন মূলত কোহলির খেলার পরিবেশের অনুভূতি দিতেই করেছেন এই ভিডিও। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি ভেবেছিলাম, সে (কোহলি) হয়তো মাঠের কথা মিস করছে। লক্ষাধিক ভক্তদের কাছ থেকে যেই ভালোবাসা পেয়ে থাকে সে, তার মধ্যে এমন ভক্তও তো থাকে। আমি তাকে সেই অভিজ্ঞতাই দিলাম। ভিডিওর মন্তব্যের ঘরে হাজির হয়েছেন চাহাল। লিখেছেন, ভাবী, পরেরবার আপনি বলে দিয়েন, চাহালকে ওপেনিং নামাও, চাহালকে ওপেনিং নামাও। হয়তো আপনার কথা শুনবে ভাই। আনুশকার ভিডিওর মতো চাহালের এই মন্তব্যের স্ক্রিনশটও ভাইরাল নেট দুনিয়ায়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল
https://ift.tt/3csqR1m

Post a Comment

0 Comments