আইপিএলের জন্য আইসিসি এই কাজও করতে পারে : বাসিত আলীর শঙ্কা

https://ift.tt/eA8V8J
ইসলামাবাদ, ১৯ এপ্রিল - আন্তর্জাতিক টুর্নামেন্টের চেয়ে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর শঙ্কা এমনটাই। তিনি মনে করছেন, আইপিএল আয়োজনের জন্য আইসিসি সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপটিই বাতিল করে দিতে পারে। একই পরিণতি হতে পারে এশিয়া কাপেরও। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি এখন পর্যন্ত স্থগিতই রয়ে গেছে। চলতি বছর আর এই টুর্নামেন্ট আয়োজন করা যাবে কি না, সন্দেহ। তবে অন্যরকম গুঞ্জনও শোনা যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সময়টায় যদি আইপিএল আয়োজন করা যায়, তবে না হয় আন্তর্জাতিক টুর্নামেন্ট দুটি বাদ যাক! ভারত যদি এমনটা চায় তবে তা-ই হবে, শঙ্কা বাসিত আলীর। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার তার এমন ভাবনার পেছনে যুক্তিও দেখালেন। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেই আইসিসির ৭০ ভাগ রাজস্ব আসে। সেটা সবাই জানে। ভারতীয় বোর্ড যা বলবে, তাই হবে। বাসিত আলীর মতে, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটাই হোক না কেন, সবার আগে প্রাধান্য দেয়া হবে আইপিএলকে। যদি এই দুই টুর্নামেন্টের জন্য আইপিএলের জায়গা বের করা না যায়, তবে সেগুলো বাতিল করে দেয়া হতে পারে। আর প্রয়োজনে এবারের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজন হবে, মনে করছেন বাসিত। তিনি বলেন, হোক এশিয়া কাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, যদি সাংঘর্ষিক হয়, সবার আগে আইপিএলের কথাই ভাবা হবে। যদি আইপিএল ভারতে আয়োজন করা না যায়, তবে সেটা আমিরাতে (সংযুক্ত আরব আমিরাত) চলে যাবে। প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতে সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের প্রথম ভাগ আরব আমিরাতে হয়েছিল। ২০০৯ সালে একই কারণে পুরো টুর্নামেন্টটিই দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল
https://ift.tt/34T023N

Post a Comment

0 Comments