নতুন গান নিয়ে হাজির আসিফ

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৮ সেপ্টেম্বর- প্রকাশিত হয়ে গেল কণ্ঠশিল্পী আসিফ আকবর এর তোকে না ছেড়ে যাব শিরোনামে গানের মিউজিক ভিডিও। অরণ্য পাশার পরিচালনায় গ্রিন মাল্টিমিডিয়া প্রযোজিত এ কাদের এর সুর ও কথায় গানটির সংগীতায়োজনে করেছেন মুশফিক লিটু। গানটিতে মডেল হয়েছেন, তন্ময় সাবি ও পায়েল। গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, রিদমিক মেলোডি গান তোকে না ছেড়ে যাব। নতুন সুরকার ও গীতিকার হিসেবে ভালো করেছে। বেশ আগেই গানটি গেয়েছি। মুশফিক লিটু দারুণ সংগীতায়োজন করেছে। গানটির মিউজিক ভিডিও ভালো হয়েছে। আশা করি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে। আরও পড়ুন-আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন এ গানের মিউজিক ভিডিও নির্মাতা অরণ্য পাশা বলেন, আসিফ আকবর বাংলা গানের বিস্ময়কর কণ্ঠশিল্পী। আমি নিজেও তার গানের ভক্ত। গ্রিন মাল্টিমিডিয়ার ইউটিডি চ্যানেলে গানটি পাওয়া যাবে। আডি/ ১৮ সেপ্টেম্বর
https://ift.tt/32GmTjN

Post a Comment

0 Comments