https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৮ সেপ্টেম্বর-ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস মা হারালেন। তার মা শেফালি বিশ্বাস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল। সম্প্রতি শেফালি বিশ্বাস স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা। আরও পড়ুন- রাজধানী থেকে কুকুর অপসারণ বন্ধে জয়া আহসানের রিট জানা গেছে, বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সূত্র: নতুন সময় এমএ/ ১৮ সেপ্টেম্বর
https://ift.tt/3hIHyro

0 Comments