https://ift.tt/eA8V8J
টাঙ্গাইল, ১৮ সেপ্টেম্বর- টাঙ্গাইলের মির্জাপুরে শ্বশুর, শ্বাশুড়ি, স্ত্রী, স্ত্রীর বড় বোন ও তার তিন বছরের এক শিশুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে সিরাজ মিয়ার মেয়ের জামাই স্বপন মিয়া তাদের ঘরের ভেতর আটকিয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী ঘাতক স্বপনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে। আহতরা হলেন- মহেড়া গ্রামের মৃত হবি মিয়ার ছেলে সিরাজ মিয়া (৬০), তার স্ত্রী সুর্যভানু বেগম (৫২), মেয়ে শিলা আক্তার (১৮), বড় বোন রাজিয়া বেগম (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা তাইবা। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে একই উপজেলার জামুর্কী ইউনিয়নের পুর্ব গোড়ান গ্রামের আতোয়ার হোসেনের ছেলে স্বপন মিয়ার (২৫)সঙ্গে চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বপন স্ত্রী শিলাকে মারপিট ও নানাভাবে নির্যাতন শুরু করে। শিলা বিষয়টি বাবা-মাকে জানায়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত কয়েকদিন আগে শিলা বাবার বাড়ি মহেড়া গ্রামে চলে আসে। শিলা বুধবার ঘটনাটি মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়াকে জানান। বৃহস্পতিবার স্বপন চাকু ও দা নিয়ে শ্বশুর বাড়িতে আসে। রাত আটটার দিকে বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই স্বপন ঘরে তালা দিয়ে শ্বশুর সিরাজ মিয়া, শ্বাশুড়ি সুর্যভানু বেগম, স্ত্রী শিলা আক্তার (১৮), স্ত্রীর বড় বোন রাজিয়া বেগম (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা তাইবাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। আরও পড়ুন: টাঙ্গাইলে বানের জলে বিলীন প্রাথমিক বিদ্যালয়! এ সময় উত্তেজিত গ্রামবাসী স্বপনকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুুুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান বাদশা জানিয়েছেন। স্বপন বিয়ের আগে মারিসাস ও সৌদি আরব থাকতো। বাবা আতোয়ার হোসেনও সৌদি আরব থাকতেন। ছোট ভাই ইমন সৌদি আরব প্রবাসী। বিদেশ থেকে এসে স্বপন চারমাস আগে শিলাকে বিয়ে করেন। এর আগেও স্বপন আরেকটি বিয়ে করেছিল। প্রথম স্ত্রী ডিফোর্স দিয়ে চলে যাওয়ার পর প্রথম বিয়ের কথা গোপন রেখে স্বপন শিলাকে দ্বিতীয় বিয়ে করেন। এ বিষয়টি নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো বলে গোড়ান ও মহেড়া গ্রামের লোকজন জানিয়েছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : দেশ রূপান্তর এম এন / ১৮ সেপ্টেম্বর
https://ift.tt/2ZPZKJP

0 Comments