https://ift.tt/eA8V8J
গাজীপুর, ১৩ আগস্ট - গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশে ৪ বন্ধু গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম(১৪) ও মোস্তাকিন হোসেন(১০) উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সারোয়ার আলম জানান, চাঁদপুরের মতলব থানার মৈইশমারী গ্রাম থেকে আনোয়ার হোসেন ও স্ত্রী সন্তানসহ কিছুদিন পূর্বে জমিক্রয় করে এই এলাকায় বসবাস শুরু করেন। নিহতরা দুই ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। দুপুরে পরে ৪ বন্ধু মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তিন বন্ধু ডুবে যায়। অপরজন বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। অন্যজনকে হাসপাতালে পাঠায়। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ১৩ আগস্ট
https://ift.tt/33RXtk4

0 Comments