https://ift.tt/eA8V8J
নয়াদিল্লী, ১৪ আগস্ট - বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রধান হিসেবে বিক্রম কুমার দোরাইস্বামীকে নিয়োগ দিয়েছে দিল্লি। ঢাকায় রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন তিনি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত সচিব বিক্রম কুমার দোরাইস্বামীকে বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তিনি এই দায়িত্ব বুঝে নেবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে কাজ করছেন। তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে আন্তর্জাতিক সংস্থা ও সামিট বিভাগের দেখভালের দায়িত্বে রয়েছেন। আরও পড়ুন: পুরনো রূপে ফিরেছে গণপরিবহন, আসন ফাঁকা না রেখেও ভাড়া দ্বিগুণ! এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ১৯৮৬ ব্যাচের আইএফএস অফিসার রীভা গাঙ্গুলি দাশকে ঢাকা থেকে দিল্লিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে বিজয় ঠাকুর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন। আগামী সেপ্টেম্বরে বিজয় ঠাকুরের অবসরে যাওয়ার কথা রয়েছে। রীভা গাঙ্গুলি দাশের আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। গত জানুয়ারি থেকে তিনি ভারতের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৪ আগস্ট
https://ift.tt/33UpSpL

0 Comments