https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৪ আগস্ট - ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে সোহাগ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহাগ ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা জানায়, ঘটনার দিন বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সোহাগ। এসময় তাকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার আরও অবনতি হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: আসুন প্রতিজ্ঞা করি এই শহরে ময়লা-আবর্জনা ফেলব না ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা জানান, পানিতে পড়া এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৪ আগস্ট
https://ift.tt/31iFuAa

0 Comments