https://ift.tt/eA8V8J
চুয়াডাঙ্গা, ০৮ আগস্ট - চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকায় বাস ও নসিমন সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় আহত হয়েছে আরো ৭ জনের মত। শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবু জিহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ ২৫ জনের করোনা প্রর্তক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত নসিমন, করিমন চালকদের ওপর উঠিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ০৮ আগস্ট
https://ift.tt/30DdZST

0 Comments