ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

https://ift.tt/eA8V8J
ব্রাহ্মণবাড়িয়া, ১৬ আগস্ট - ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারী। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার পৌরশহরের কলেজপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ। আখাউড়া রেলওয়ে থানার ওসি শফিউল আজম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। সে বোরকা পরা অবস্থায় ছিলো। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলে এই কর্মকর্তা জানান। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/314Um6J

Post a Comment

0 Comments