https://ift.tt/eA8V8J
গাজীপুর, ০৩ আগস্ট - গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ২৪৭ জনে। রোববার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৮ জনের মধ্যে গাজীপুর সদরে ২ জন, কালীগঞ্জে ৫ জন, কাপাসিয়ায় ১ জন। আরও পড়ুন: ২ জন রোগীর বিপরীতে ৬৮ জন চিকিৎসক সূত্র আরো জানায়, এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮৫৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন। সর্বশেষ ৩০ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পাঠানো হয়েছে ৮ জনের। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৩ আগস্ট
https://ift.tt/3i1xRoA

0 Comments