সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

https://ift.tt/eA8V8J
গাইবান্ধা, ১২ আগস্ট - গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা- রংপুর মহাসড়কের রায়নগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। নিহত হেলপারের নাম আবু শাহিন। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি। আরও পড়ুন: বখশিশ দিতে দেরি হওয়ায় অক্সিজেন খুলে দিলেন নার্স! ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাস রায়নগর নামক স্থানে দাঁড়িয়ে যাত্রী নামিয়ে দিচ্ছিলো। এসময় পেছন থেকে অন্য একটি বাস দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে রংপুরের দিকে চলে যায়। এসময় দরজায় দাঁড়ানো বাসের হেলপার আবু শাহিন ছিটকে চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১২ আগস্ট
https://ift.tt/33PDuT2

Post a Comment

0 Comments