https://ift.tt/eA8V8J
গোপালগঞ্জ, ১২ আগস্ট - গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে একজন ডাক্তার ও দুইজন নার্সসহ ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৩৯ জনে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, কাশিয়ানী উপজেলায় ৯ জন, কোটালীপাড়া উপজেলায় ৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জন রয়েছেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পড়ুন: গোপালগঞ্জে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যান জাফরুল ইসলামের মৃত্যু আক্রান্তদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ১ হাজার ৪৯৮ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতাল আইসোলেশন ও বাড়ীতে ৪১১ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬৯০ জন, কাশিয়ানী উপজেলায় ৩৩২ জন, কোটালীপাড়া উপজেলায় ৩২৪ জন, মুকসুদপুর উপজেলায় ৩০৭ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৮৬ জন রয়েছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১২ আগস্ট
https://ift.tt/343pJAv

0 Comments