কুমিল্লায় করোনার উপসর্গে চারজনের মৃত্যু

https://ift.tt/eA8V8J
কুমিল্লা, ০৯ আগস্ট - কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান। আরও পড়ুন: কুমিল্লায় নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চান্দিনার মনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮), নাঙ্গলকোটের মোতালেব হোসেনের স্ত্রী রেজিয়া বেগম (৬০), সদর দক্ষিণের সরাফত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৬৯) এবং লাকসামে কামরুজ্জামানের স্ত্রী তাসলিমা বেগম (৪৯)। উল্লেখ্য, এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩১৫ জন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৯ আগস্ট
https://ift.tt/2XHjbmW

Post a Comment

0 Comments