https://ift.tt/eA8V8J
কুমিল্লা, ০৭ আগস্ট - কুমিল্লায় নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এই তথ্য জানায়। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৩৩ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৫ জন, বুড়িচং ও চান্দিনা উপজেলায় ২ জন করে, ব্রাক্ষণপাড়া,আদর্শ সদর, দেবিদ্বার, নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলায় ১ জন করে রয়েছেন। আরও পড়ুন: কুমেকে করোনা ও উপসর্গে একদিনেই ৭ জনের মৃত্যু জেলায় এদিন ৬৬ জনসহ মোট ৪ হাজার ২৮১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে নগরীতে ৩০ জন, আদর্শ সদরে ৩৩ ও মনোহরগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন। জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল পাওয়া গেছে ২৫ হাজার ৯২৪ টির। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৭ আগস্ট
https://ift.tt/2PtVrht

0 Comments