https://ift.tt/eA8V8J
বরিশাল, ০১ আগস্ট- বরিশাল নগরীর চকবাজারের একটি মসজিদে ঈদের নামাজের জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ইমামের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শনিবার সকাল ১০টার দিকে নগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর আগে চকবাজার জামে মসজিদে সকাল ৮টা, ৯টা দুইটি জামাত অনুষ্ঠিত হয়। আরও পড়ুন: ঈদ উপলক্ষে বিএসএফকে মিষ্টি খাওয়ালো বিজিবি প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় এবং ১০টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত শুরুর পূর্ব মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কোনো হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় তৃতীয় জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। সূত্র: যুগান্তর এম এন / ০১ আগস্ট
https://ift.tt/2DtNNRq

0 Comments