https://ift.tt/eA8V8J
ঢাকা, ১০ আগস্ট - রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার মাদক ব্যবসায়ী আসলাম হাওলাদার (৪০) ও ফয়সালকে (২৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আরও পড়ুন: দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে: প্রধান বিচারপতি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মতিন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করেন ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ আগস্ট
https://ift.tt/33E30dY

0 Comments