চট্টগ্রামে নতুন আরও করোনা আক্রান্ত ১৪১ জন

https://ift.tt/eA8V8J
চট্টগ্রাম, ১২ আগস্ট - গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪১ জন। এসময়ে ৬৫ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেননি কেউ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। আরও পড়ুন: চট্টগ্রামে নতুন আক্রান্ত শনাক্ত ১৬০ জন এতে চবিতে ৩৭ জন, বিআইটিআইডিতে ৩২ জন, চমেক ল্যাবে ২৬ জন এবং সিভাসু ল্যাবে ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৬টি নমুনা পরীক্ষা করে ১৮ জন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষা করে আরও ২৬ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে ১জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৪৯১জন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮২৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৬জন এবং উপজেলায় ৫৪ জন। সূত্র : বাংলানিউজ এন এইচ, ১২ আগস্ট
https://ift.tt/2DYanBX

Post a Comment

0 Comments