গাইবান্ধায় পানির দরে কোরবানির পশুর চামড়া বিক্রি

https://ift.tt/eA8V8J
গাইবান্ধা, ০২ আগস্ট - গাইবান্ধার সুন্দরগঞ্জে কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রয় হয়েছে এতে করে কোরবানি দাতারা ক্ষতিগ্রস্ত না হলেও চামড়া বিক্রয়ের অর্থ থেকে বঞ্চিত হলেন এলাকার দুস্থ ও এতিমরা। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানি দাতারা ফড়িয়া বা মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট তাদের কোরবানিকৃত বড় এঁড়ে গরুর চামড়া ২শ থেকে আড়াইশ টাকা, মাঝারি চামড়া ১শ থেকে দেড়শ টাকা ও গাভীর চামড়া ১শ টাকা এবং ক্ষেত্র বিশেষে এর চেয়েও কম দামে বিক্রয় করছেন। একটু ত্রুটিপূর্ণ চামড়া ৫০ টাকা থেকে ৬০ টাকায়ও বিক্রয় হয়েছে। এদিকে, ছাগলের চামড়ার কোনও প্রকার বেচাকেনা হচ্ছে না বলেও জানা যায়। আর ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় তা কুকুরের খাদ্যে পরিণত হয়েছে। আরও পড়ুন: কাভার্ডভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ এমনকি দাম কম হওয়ায় মোটর সাইকেল আরোহী এক যুবককে একটি গাভীর চামড়া রাস্তার পাশে জলাশয়ে ছুঁড়ে ফেলতেও দেখা গেছে। চামড়ার দাম না থাকায় পশু কোরবানিকারীদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। চামড়ার অর্থ না পেয়ে মলিন হয়ে গেছে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মুখ। মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে দুই একজনের সাথে কথা হলে তারা জানান, এলাকায় মুচি ছাড়া চামড়ার অন্য কোন ক্রেতা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ০২ আগস্ট
https://ift.tt/3gmANf0

Post a Comment

0 Comments