গোপালগঞ্জে নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্ত

https://ift.tt/eA8V8J
গোপালগঞ্জ, ১৫ আগস্ট - গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯ জনে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, কাশিয়ানী উপজেলায় ৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন রয়েছেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পড়ুন: কাশিয়ানীর ইউএনও রথীন্দ্র নাথ রায় করোনায় আক্রান্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ১ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। বিভিন্ন হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন ৩৯১ জন। মোট করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭১৮ জন, কাশিয়ানী উপজেলায় ৩৪৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৩৩৭ জন, মুকসুদপুর উপজেলায় ৩১৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৯৩ জন রয়েছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৫ আগস্ট
https://ift.tt/30UJfNs

Post a Comment

0 Comments