https://ift.tt/eA8V8J
কিশোরগঞ্জ, ১৬ আগস্ট - কিশোরগঞ্জে আরো ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জেলা সদরের বাসিন্দা ১৯ জন। অপরজন কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। এ নিয়ে কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ২ হাজার ২৫৬ জন। রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীসহ (১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট) ১১২ জনের নমুনা ওই হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। সেখানে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আরও পড়ুন: পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম অপসারণ কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৭১৭ জন, হোসেনপুরের ৫৬ জন, করিমগঞ্জের ১২২ জন, তাড়াইলের ৯৮ জন, পাকুন্দিয়ার ১২৫ জন, কটিয়াদীর ১২৬ জন, কুলিয়ারচরের ১১৪ জন, ভৈরবের ৫৮৩ জন, নিকলীর ৪৭ জন, বাজিতপুরের ১৮৩ জন, ইটনার ৩২ জন, মিঠামইনের ৪০ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৩ জন। এ জেলায় করোনায় মারা গেছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬৯ জন। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১৬ আগস্ট
https://ift.tt/2Y4Gc3u

0 Comments