ঝিনাইদহে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত

https://ift.tt/eA8V8J
ঝিনাইদহ, ১০ আগস্ট - ঝিনাইদহে ২৪ ঘন্টায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১২৮ জনে দাঁড়িয়েছে। ঝিনাইদেহর সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাঁদপুরে ১জন ও মহেশপুর উপজেলায় ৩ জন রয়েছেন। আক্রান্তদের স্বাস্থ্য বিভাগের অধীনে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জেলায় এ পর্যন্ত ৬৪১ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৮ জন। নিহতদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, কালীগঞ্জে ৫ জন, শৈলকুপায় ৩ জন ও কোটচাঁদপুরে ১জন রয়েছেন। নতুন ১২৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৫৩ জনের নমুনায় করোনার উপস্থিতি শনাক্ত হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১০ আগস্ট
https://ift.tt/3a9zRIK

Post a Comment

0 Comments