https://ift.tt/eA8V8J
পিরোজপুর, ১২ আগস্ট - পিরোজপুরের মঠবাড়িয়ায় হাসান মৃধা (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর মিঠাখালী মাঝেরপুল এলাকা থেকে তাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মোশারফ মৃধার ছেলে। মঠবাড়িয়া থানার এসআই মাইনুল ইসলাম জানান, উপজেলার উত্তর মিঠাখালী মাঝেরপুল এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই আজাদসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত হাসানের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আরও পড়ুন: একই পরিবারের ৩ জনের হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো.মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ১২ আগস্ট
https://ift.tt/2XQ4qhE

0 Comments