https://ift.tt/eA8V8J
সিরাজগঞ্জ, ১১ আগস্ট - সিরাজগঞ্জের তাড়াশে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১২)-এর সদস্যরা। গ্রেফতাররা হলেনতাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের আরশাফুল ইসলাম (২৭), বড়মাঝ দক্ষিণা গ্রামের শ্রী স্বপন কুমার (৫০) ও তার স্ত্রী শ্রী সাবেত্রী (৪৮)। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ র্যাব ১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ। আরও পড়ুন: মেহেরপুরে আল্লাহর দলর দুই সদস্য গ্রেপ্তার প্রেস বিজ্ঞপিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার বড়মাঝ দক্ষিণা পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা করা হয়। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ১১ আগস্ট
https://ift.tt/2PIcQDy

0 Comments