ভারতে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৫ আগস্ট - ভারতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: বনানী কবরস্থানে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শোক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, কেরালার কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনার সংবাদে আমি শোকাহত ও মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৫ আগস্ট
https://ift.tt/2E1tjjB

Post a Comment

0 Comments